ত্বকের যত্ন

বর্ষায় অয়েলি স্কিনের যত্ন | ঘাম-তেল সামলানোর ৭টি সহজ উপায়

dearme oily skin v2

জুলাইয়ের এই ভ্যাপসা গরমে একটু বাইরে বেরোলেই মুখটা যেন তেলে চকচক করে, তাই না? বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের কাছে বর্ষাকাল মানেই বাড়তি ঝক্কি— ঘাম, অতিরিক্ত অয়েল, বন্ধ পোরস আর হুটহাট ব্রণ। কিন্তু চিন্তার কিছু নেই। কয়েকটা ছোট অভ্যাস বদলালেই এই সিজনে অয়েলি স্কিন অনেকটাই সামলে নেওয়া যায়। চলুন জেনে নেই সহজ ৭টি উপায়।

বর্ষায় ত্বক এত তেলতেলে হয় কেন?

আসল কারণটা আর্দ্রতা। বাতাসে হিউমিডিটি বেড়ে গেলে সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি সেবাম (তেল) তৈরি করে। এই বাড়তি তেল ঘাম আর ধুলোর সাথে মিশে পোরসে জমে যায়, ফলে ব্ল্যাকহেডস আর ব্রণ বাড়ে। তাই এই সময় রুটিন হতে হবে হালকা কিন্তু নিয়মিত।

১. দিনে দুবার মৃদু ফেসওয়াশ

তেল বেশি বলে বারবার মুখ ধোয়া ঠিক নয়— এতে ত্বক উল্টো আরও তেল তৈরি করে। দিনে দুবার একটা মাইল্ড, অয়েল-কন্ট্রোল ফেসওয়াশ যথেষ্ট। স্যালিসাইলিক অ্যাসিড আছে এমন ক্লেনজার হলে পোরস ভেতর থেকে পরিষ্কার থাকে। আমাদের ফেসওয়াশ কালেকশন থেকে ত্বকের ধরন বুঝে বেছে নিন।

২. টোনার বাদ দেবেন না

অয়েলি স্কিনে অ্যালকোহল-ফ্রি টোনার পোরস টাইট রাখে আর pH ব্যালান্স করে। ভেজা তুলোয় নিয়ে হালকা করে বুলিয়ে নিন।

৩. হালকা, জেল-বেইজড ময়েশ্চারাইজার

“তেলতেলে ত্বকে আবার ময়েশ্চারাইজার কেন?”— এই ভুলটা অনেকেই করেন। ময়েশ্চারাইজ না করলে ত্বক শুকিয়ে গিয়ে আরও তেল ছাড়ে। ভারী ক্রিম নয়, বেছে নিন জেল-বেইজড হালকা ময়েশ্চারাইজার

৪. অয়েল-ফ্রি সানস্ক্রিন মাস্ট

মেঘলা দিনেও UV রশ্মি ত্বকে পৌঁছায়। অয়েলি স্কিনের জন্য ম্যাট ফিনিশ, জেল টেক্সচারের SPF 50 বেছে নিন। আমাদের সানস্ক্রিন কালেকশন-এ দারুণ অপশন আছে, যেমন WishCare Niacinamide Oil Balance সানস্ক্রিন

৫. সপ্তাহে ১–২ দিন ক্লে মাস্ক

ক্লে বা মুলতানি মাটির মাস্ক অতিরিক্ত তেল টেনে নেয় আর পোরস পরিষ্কার রাখে। সপ্তাহে এক-দুইবারই যথেষ্ট।

৬. ব্লটিং পেপার সঙ্গে রাখুন

মুখে তেল জমলে বারবার ফেসওয়াশ না করে ব্লটিং পেপারে আলতো চেপে অতিরিক্ত অয়েল তুলে নিন। মেকআপ নষ্ট হবে না।

৭. হাত দিয়ে ব্রণ খোঁচাবেন না

নোংরা হাতে মুখ স্পর্শ বা ব্রণ খোঁটা ইনফেকশন আর দাগ দুটোই বাড়ায়। মোবাইল স্ক্রিন, বালিশের কভারও পরিষ্কার রাখুন।

শেষ কথা

অয়েলি স্কিন কোনো সমস্যা নয়— শুধু সঠিক যত্ন চায়। রুটিন সিম্পল রাখুন, নিয়মিত মেনে চলুন। আপনার ত্বকের জন্য পারফেক্ট প্রোডাক্ট খুঁজছেন? ঘুরে আসুন DearMe-তে — ১০০% অথেনটিক স্কিনকেয়ার, সারাদেশে ফ্রি ডেলিভারি।